একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬)সাতক্ষীরায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান-এর প্রশংসা করে এই মন্তব্যটি করেছেন
সাতক্ষীরায় ১১ দলের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান এক আবেগঘন ও বলিষ্ঠ বক্তব্য প্রদান করেছেন। তিনি ক্রিকেট তারকা মোস্তাফিজুর
রহমানকে সাতক্ষীরার গর্ব হিসেবে উল্লেখ করে বলেন যে, ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত
করা এই প্রতিভাকে পার্শ্ববর্তী দেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে না দিয়ে দেশ ও ক্রিকেটের প্রতি চরম
অবমাননা করেছে। তিনি আইসিসির বৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা করেন এবং বিসিবির
প্রস্তাব অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি পুনর্বিবেচনার আহ্বান জানান।
দেশের সার্বভৌমত্ব এবং নারী ও যুবকদের অধিকার নিয়ে তিনি তার ভিশন তুলে ধরেন। তিনি স্পষ্ট করে
বলেন যে, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বের সম্পর্ক চায়, তবে মহান আল্লাহ ছাড়া কাউকে ‘প্রভু’ হিসেবে
মেনে নেবে না। যুবকদের বেকারত্ব দূর করে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে
মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ইনসাফ ও দ্বীনি নির্দেশনার ভিত্তিতে একটি
বৈষম্যহীন ও মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন
